বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রথাবিরোধী ও বাস্তবতাবাদী রূপকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৬ অক্টোবর বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আসর বসে।গভীর মনস্তাত্ত্বিক আলোচনা, উন্মুক্ত মতবিনিময় এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
শুরুতেই উপস্থিত বন্ধুরা গল্পটি নিয়ে নিজস্ব মতামত প্রকাশের পাশাপাশি এর চরিত্রচিত্রণ ও অন্তর্দৃষ্টিমূলক বার্তা নিয়ে আলোচনা করেন।মূল আলোচনায় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা ছোটগল্পের ধারায় এক বিপ্লবী নাম। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব ও কার্ল মার্ক্সের সমাজভাবনার এক অভূতপূর্ব সংমিশ্রণ আমরা তাঁর সাহিত্যে দেখতে পাই।
“প্রাগৈতিহাসিক” গল্পে তিনি মানুষের পশুপাখিতুল্য আদিম প্রবৃত্তি, ক্ষুধা, বাঁচার তাগিদ এবং সমাজের অনগ্রসর অংশের এক নির্মম ও কঠোর সত্যকে সাহসিকতার সঙ্গে উন্মোচন করেছেন।
সূত্র: প্রথম আলো