ইয়েমেনের হুতিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে মিসর। রিয়াদের সুরক্ষায় মিসরের সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।পার্লামেন্ট সবুজ সংকেত দিলে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি সরাসরি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে।
ফলে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতের মাত্রা আরও বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশটিতে এখন দুই অঙ্কের উচ্চ মূল্যস্ফীতি চলছে।
এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো অর্থ বহু পরিবারের টিকে থাকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে।গত শনিবার এক ভাষণে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পার্লামেন্টের কাছে এ বিষয়ে অনুমোদন চেয়েছেন।
সূত্র: প্রথম আলো