পাহাড়ের সৌন্দর্য।আমরা যেখানে সামান্য অসুস্থ হলেই কাছের হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার সুযোগ পাই, সেখানে একটি জীবন বাঁচানোর জন্য একজন মানুষকে কাঁধে করে কয়েক ঘণ্টা পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। এরপর নদীপথে আরও কয়েক ঘণ্টার যাত্রা। পাহাড়ের সৌন্দর্যের আড়ালে এমন অসংখ্য কষ্টের গল্প লুকিয়ে আছে, যা একজন পর্যটক কয়েক দিনের ভ্রমণে সহজে বুঝতে পারে না।শুভকে জিজ্ঞেস করেছিলাম, বড় হয়ে কী হতে চায়। উত্তরে বলেছিল, ডাক্তার হতে চায়।
তাকে আবার জিজ্ঞেস করলাম, ‘ডাক্তার হতে চাও কেন?’ তার উত্তর ছিল, নিজের বোন যেভাবে চিকিৎসার অভাবে সময়মতো সেবা না পেয়ে মারা গেছে, সে চায় ভবিষ্যতে ডাক্তার হয়ে অন্য কারও জীবন বাঁচাতে।গত পর্বে আমরা জেনেছিলাম, পাহাড়ি কিশোর শুভর নিজের বোন চিকিৎসার অভাবে পথেই মারা গিয়েছিল, যে খবর শুনে আমরা সবাই হয়ে পড়েছিলাম স্তব্ধ।
এবার জানা যাক, এ ঘটনা তার জীবনে ঠিক কী প্রভাব ফেলেছিল।একজন ক্লাস টেনে পড়া পাহাড়ি কিশোরের এই স্বপ্ন আমাকে গভীরভাবে স্পর্শ করে।
সূত্র: প্রথম আলো