চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন।
আজ মঙ্গলবার নগরের খুলশী এলাকা থেকে তাঁদের আটক করে খুলশী থানা-পুলিশ।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী রাতে প্রথম আলোকে বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি প্রথম আলোকে বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো