অস্ট্রেলিয়ায় ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র নারী সদস্য (এমপি) হেলেন হেইন্সকে (৬৫) নিজের কার্যালয়ের সামনে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে হামলাকারীর পরিচয়। সন্দেহভাজন ওই হামলাকারী এমপির ২০ বছরের পুরোনো পারিবারিক বন্ধু।
ঠিক কী কারণে দীর্ঘদিনের চেনা একজন মানুষ এমন ভয়াবহ হামলা চালালেন, এখন সে প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।গ্রেপ্তার ওই ব্যক্তির বাবা জানিয়েছেন, ওই এমপি তাঁদের পারিবারিক বন্ধু। ২০ বছরের পুরোনো এই সম্পর্ক।৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজান্ট নামের ওই ব্যক্তি কেন এমন ভয়ংকর হামলা চালালেন, তা নিয়ে সবাই অবাক।
কারণ, ব্রেন্ডন সব সময় এমপি হেলেনের কাজের প্রশংসা করতেন এবং তাঁকে দারুণ সমর্থন করতেন।পুলিশ তাঁকে একজন পরিবেশকর্মী হিসেবে শনাক্ত করেছে।
সূত্র: প্রথম আলো