স্বামী ও দুই সন্তানকে নিয়ে পূজার ছুটি কাটাতে বড় বোনের বাসায় যাচ্ছিলেন রুবিনা আক্তার (৩৬)। পথে একই বাসে ওঠেন তাঁর স্বামী শহিদুল ইসলাম। গন্তব্য ছিল রাজশাহী। কিন্তু সেখানে আর পৌঁছানো হলো না তাঁদের। নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শহিদুল (৪০) ও আট বছরের মেয়ে তাছফিয়া খাতুন (৮)। গুরুতর আহত রুবিনা ও তাঁর ছেলে লাবিব হোসেন (১০) হাসপাতালে চিকিৎসাধীন।
রুবিনা জানেন না স্বামী ও মেয়ে বেঁচে নেই।গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।রুবিনা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের বাসিন্দা। তিনি পূবালী ব্যাংকের সুবিদখালি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা।
তাঁর স্বামী শহিদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখায় ক্রেডিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র: প্রথম আলো