খাবারের পর একটি এলাচ চিবিয়ে মুখ সতেজ করার অভ্যাস বহুদিনের। এর সুগন্ধি যৌগ নিয়ে গবেষণায় হজম-সহায়ক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের সম্ভাবনা দেখা গেলেও, স্বাস্থ্যগত উপকারের বিষয়ে এখনো নিশ্চিত হওয়ার সুযোগ নেই।খাওয়ার সময় মুখে এলাচ পড়লে অনেকেই বিরক্ত হন। অথচ খাবার শেষে একটি এলাচ চিবানোর অভ্যাস দীর্ঘদিনের।
বিরিয়ানি কিংবা কাবাবের মতো মসলাদার খাবারের পর এলাচের সতেজ সুবাস মুখের স্বাদ বদলে দেয়, কমায় খাবারের পর থেকে যাওয়া গন্ধও। তবে মুখের সতেজতা ছাড়াও হজমে স্বস্তি দিতে পারে কি এই ছোট্ট মসলা? এলাচের কিছু প্রাকৃতিক যৌগের সম্ভাব্য হজম-সহায়ক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়েছে। যদিও এসব উপকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।এলাচের সুগন্ধের রহস্যএলাচের পরিচিত সুবাসের উৎস এর অপরিহার্য তেল বা এসেনশিয়াল অয়েল।
এতে সিনিওল (১,৮-সিনিওল) ও টারপিনাইল অ্যাসিটেটের মতো সুগন্ধি যৌগ থাকতে পারে।
সূত্র: প্রথম আলো