একরাশ স্নিগ্ধতা নিয়ে যেন ধরা দিয়েছেন আশনা হাবিব ভাবনা। সাদা শিয়ার শাড়ি, স্টেটমেন্ট ব্লাউজ আর সোনালি গয়নায় ধরা পড়েছে তাঁর সৌন্দর্য ।শারদীয় আয়োজনে এবার সাদা শিয়ার শাড়িতে সেজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘শারদ আসে প্রকৃতিকে নতুন করে ভালোবাসতে শেখাতে, বিষণ্ন মনেও একটুখানি আনন্দের রং ছড়িয়ে দিতে।
কিছু ঋতু শুধু প্রকৃতিতে আসে না, আসে আমাদের মনের গভীরেও।’ ক্যাপশনের শেষে তাঁর শুভেচ্ছা, ‘শুভ শারদ!’ভাবনার অরগাঞ্জা শাড়ির শুভ্র জমিনজুড়ে ছড়িয়ে আছে সোনালি ও সাদা গোল বুটি নকশা। শাড়ির এক পাশের পাড়ে সোনালি, অন্য পাশে রুপালি বর্ডার। স্বচ্ছ কাপড়ের ওপর দুই রঙের পাড় শাড়িটিতে এনেছে ভিন্নতা।
সাদা জমিনের স্নিগ্ধতার সঙ্গে সোনালি ও রুপালি নকশার সমন্বয়ে তৈরি হয়েছে আভিজাত্যপূর্ণ এক আবহ।শাড়ির শুভ্রতার বিপরীতে ভাবনা বেছে নিয়েছেন গাঢ় চকলেট-বাদামি রঙের হল্টার-নেক ব্লাউজ।
সূত্র: প্রথম আলো