কয়েক দিন আগেও চারদিকে ছিল থইথই পানি। সেই হাওরের দৃশ্য এখন পাল্টে গেছে। কমতে শুরু করেছে পানি, কোথাও একদম নেই। জেগে উঠেছে মেঠো পথ। মাঠজুড়ে গজিয়েছে নরম ঘাস, তা চষে বেড়াচ্ছে গরুর পাল। বেশির ভাগ নৌকা যেন অলস পড়ে আছে। হেমন্তের আগমনে হাওরজুড়ে ভেসে ওঠা এই চেনা দৃশ্যগুলো প্রকৃতি আর পল্লিজীবনের এক অপূর্ব মিতালির গল্প।
রূপসী বাংলার এই ছবিগুলো তোলা হয়েছে সিলেট সদরের পিঠাকরা ও উফতার হাওর থেকে।নৌকায় বসে শিকারের অপেক্ষায় মাছরাঙাপানি কমতে না কমতেই মাটিতে ফাটল ধরেছে হাওরের বুকেমাছ ধরা শেষে হাওরে অলস পড়ে আছে নৌকাগোধূলিলগ্নে ফিঙে পাখিজেগে ওঠা মেঠো পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিশুহাওরে দেখা মেলে এমন হাঁসের বিচরণবিস্তীর্ণ সবুজ ভূমিতে ঘাস খাচ্ছে গরুর পালহাওরে নৌকা নিয়ে ঘুরতে বেড়িয়েছেন কয়েকজনহাওরপাড়ের চেনা দৃশ্যে রাজহাঁসহাওরপাড়ে পড়ন্ত বিকেল
সূত্র: প্রথম আলো