একজন কর্মকর্তাকে বাঁচাতে রাজধানী অবরুদ্ধ করেছে ভারতের মোদি সরকার। ৩০ হাজার পুলিশ, হাজার হাজার আটক, তবু ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার প্রশ্নে অনড় তারা। বিশ্লেষকদের মতে, জ্ঞানেশ কুমারের পদত্যাগ মানে অপরাধ স্বীকার, আর সেই ঝুঁকি নিতে রাজি নয় দিল্লি।নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ অবতরণের পর পুলিশের একটি দল ভেতরে ঢুকল। তাদের এগিয়ে আসতে দেখে অভিজিৎ দিপকে বললেন, ‘আমি গ্রেপ্তার হতে এসেছি।
আপনাদের ভয় পাই না।’ তাঁর পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিওতে দৃশ্যটি ধরা আছে।মুম্বাই থেকে আসা ওই উড়োজাহাজ থেকেই আটক করা হয় ভারতে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দিপকেকে (কয়েক দিন পর মুচলেকায় মুক্ত)। সঙ্গে আটক হন দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা (তাঁদের কারা হেফাজতের মেয়াদ আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে)।
রাঙ্কার পোস্ট করা আরেকটি ভিডিওতে শোনা যায় দিপকের কণ্ঠ—‘এটা স্বৈরাচারী শাসন।’দিনটি ছিল ১০ অক্টোবর।
সূত্র: প্রথম আলো