নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনতে এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে টানা ২৩ মাস ধরে সোনা কিনছে চীন।গত সেপ্টেম্বর মাসে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) তাদের সোনার মজুত বাড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার আউন্স। আগস্টে এই পরিমাণ ছিল ৬ লাখ ৫০ হাজার আউন্স। এতে চীনের মোট সোনার মজুত বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৭০ হাজার আউন্সে।
অর্থাৎ প্রায় ২ হাজার ৪০৯ দশমিক ৫৯ টন।তবে শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, চীনের বাজারেও সোনার চাহিদা বাড়ছে। ২০২৬ সালের প্রথম আট মাসে দেশটি ১ হাজার টনের বেশি সোনা আমদানি করেছে। এর মূল্য ১৫ হাজার ৮৮০ কোটি ডলার। অথচ ২০২৫ সালের পুরো বছরে চীন ৮৮৬ টন সোনা আমদানি করেছিল, যার মূল্য ছিল ৯ হাজার ৬৫০ কোটি ডলার।
চীন কেন সোনা কিনছে?‘সোনা যার হাতে, নিয়মও তার হাতে’—চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ঝিহুতে প্রকাশিত একটি পোস্টে এমন মন্তব্য করা হয়েছে।
সূত্র: প্রথম আলো