বাংলা বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ভাষা, অথচ এআইয়ের জগতে একে প্রায়ই বলা হয় স্বল্প-সম্পদের ভাষা বা লো-রিসোর্স ল্যাঙ্গুয়েজ।
কারণটা সহজ: এআই শেখে বিপুল লেখাপত্র পড়ে, আর ইন্টারনেটে ইংরেজির তুলনায় ডিজিটাল বাংলা লেখা এখনো অনেক কম।একটা উদাহরণ দিই; এক সন্ধ্যায় ব্যস্ততার কারণে তামান্না ফোনে বাংলায় এআইকে বললেন, ‘আমার মেয়ের জন্য একটা চিঠি লিখে দাও।’ চিঠি এল ঠিকই, কিন্তু অনেক বাক্য কেমন যেন যান্ত্রিক, কোথাও আবার শব্দের ব্যবহারও খাপ খাচ্ছে না।তো সমস্যাটা কোথায়?কম তথ্য থেকে শিখলে এআই ভুল বানান, আড়ষ্ট বাক্য, এমনকি ভুল অনুবাদও করে ফেলতে পারে।
তবে চিত্রটা ধীরে ধীরে বদলাচ্ছে।
সূত্র: প্রথম আলো