সাদনিমা ও খায়রুল বাসারঝগড়া করে প্রেমিকা চলে যাচ্ছে। তাকে আটকাতে গিয়ে সিঁড়িতে পড়ে পায়ে ব্যথা পায় অয়ন। সেই পা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে রাস্তায় প্রেমিকাকে রিলেশন ব্রেকআপ না করতে অনুরোধ করে। এই দৃশ্যই জানালা দিয়ে দেখে মজা পাচ্ছিল ফারিয়া। সেই ফারিয়া চরিত্রে সাদনিমা বিনতে নোমানের প্রথম হাসিই ভক্তদের পছন্দ হয়ে যায়। পরে এই ফারিয়ার সঙ্গেই অয়নের প্রেম হয়ে যায়।
এক বছর আগে এভাবেই গোল্ডফিশ নাটকে একসঙ্গে জুটি বাঁধেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।পরে ‘বই পোকা’, ‘ভটভটি’, ‘মনডুবি’ ইত্যাদি নাটকে অভিনয় করলেও ‘কাছের কেউ’ দিয়ে জুটি হিসেবে আলোচনায় আসেন তাঁরা। সেরনিয়াবাত শাওনের নাটকটিই এ জুটির প্রথম কোটি ভিউ। একই পরিচালকের আরেক নাটক ‘তোমার ঠিকানায়’ দিয়ে তাঁরা এ মাসে নতুন করে দর্শকদের কাছে আলোচনায় আসেন।
মাত্র পাঁচ দিনেই নাটকটির ভিউ কোটি।সাদনিমা ও খায়রুল বাসারসাদনিমা বিনতে নোমানের সঙ্গে তাঁর জুটির সাফল্যের রহস্য জানতে চাইলে হাসতে থাকেন খায়রুল বাসার।
সূত্র: প্রথম আলো