দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামে থাকার পর গতকাল মিরপুরে প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। আগামীকাল থেকে বসুন্ধরায় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।এই ম্যাচের জন্য বিসিবির ঘোষণা করা ১৪ জনের দলে আছেন জাকের আলী। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাঁকেই রাখা হয়েছে।
দলে জাকের ছাড়া আর কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।চলমান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকেও প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়েছে বিসিবি।
এর মধ্যে এখন পর্যন্ত ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করা ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামও আছেন।বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈমওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন অথবা ঢাকার জিসান আলম।
সূত্র: প্রথম আলো