কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।এ দুর্ঘটনার পর বেসরকারি ট্রেনটির যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে প্রায় ১০টি বগি ছিল। এর মধ্যে ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে আরেকটি রেললাইন দিয়ে রেলপথটিতে অন্য ট্রেনের চলাচল অব্যাহত আছে।ট্রেনটির যাত্রী আবুল কালাম ফেনী থেকে লাকসামে আসছিলেন।
তিনি বলেন, লাকসামের নাওটি স্টেশন পার হওয়ার পর বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়।লাকসামের নাওটি স্টেশন পার হওয়ার পর বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়স্থানীয় সূত্রে জানা যায়, নাওটি স্টেশনের উত্তর পাশে এসব বগি লাইনচ্যুত হয়েছে।
সূত্র: প্রথম আলো