নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–১৪। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলাটিতে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তার আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণের (২৩) বাড়ি দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।
আশিকুর আলোচিত শামীম আহমেদ ওরফে ‘শুটার’ শামীমের চাচাতো বোনের ছেলে এবং তাঁর সহযোগী বলে জানা গেছে।‘তারা অস্ত্র নিয়ে বসে আছে, আমি গেলে গুলি করবে’—আগেই বলেছিলেন সাংবাদিক আলিফমামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসআরবি–১৪ এর একটি দল আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে।
তাঁকে দুর্গাপুরে নিয়ে আসতে ময়মনসিংহে পুলিশ পাঠানো হয়েছে।লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে সাতজনের নাম পাওয়ার দাবি করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ।
সূত্র: প্রথম আলো