কলকাতায় শিবপ্রসাদ–নন্দিতার সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অনেক তারকা। আর কয়েক বছর ধরে একের পর এক এই জুটির সিনেমায় অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। আর তাই বেশ কিছুদিন ধরে টালিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, দীর্ঘদিনের প্রেম ভেঙে শিবপ্রসাদের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে পূজা আসতেই নিজেই তাতে জল ঢেলে দিয়েছেন নায়িকাপূজার শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
পঞ্চমীতে গ্রাফিক প্রিন্টের ক্রপড ব্লাউজের সঙ্গে বেছে নিয়েছিলেন ড্রেপ করা স্কার্টখোলা চুলের সঙ্গে সাজে বিশেষভাবে নজর কাড়ে চোখ। গাঢ় স্মোকি সাজে আইশ্যাডো ও মাসকারা ব্যবহার করেছেন অভিনেত্রীআরেকটি পূজার লুকে কৌশানী বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। সোনালি জরির কাজ করা সবুজ কাতান শাড়ি আর সোনার গয়না পরেছিলেন কৌশানী। খোঁপা করা চুলে পরেছিলেন জিপসি ফুলষষ্ঠীর লুকে গোলাপি শাড়িতে কৌশানী।
সঙ্গে লম্বা হাতার গোলাপি ব্লাউজ, তাতে পাথরের নকশা।
সূত্র: প্রথম আলো