মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক এবার বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করেছে আইসিসি। সিলেটে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। ৬ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।নেপালের কীর্তিপুর ও মুলপানিতে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে বাংলাদেশের দুটি ভেন্যু এবং নেপালের দুটি ভেন্যুতে এই বিশ্বকাপের মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দিনের এ টুর্নামেন্টে সিলেট ও চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হবে ১২টি করে ম্যাচ। মুলপানিতে ৮টি ও কীর্তিপুরে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।ফাইনালের পাশাপাশি ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনালও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ফাইনাল ও সেমিফাইনালের জন্য।টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মোট ৮টি দল মাঠে নামবে।
সিলেটে ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনে।
সূত্র: প্রথম আলো