নেত্রকোনার বারহাট্টায় এবার এক নারীকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হককে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।এর আগে মা–বাবাকে মারধরের অভিযোগে দল থেকে মোজাম্মেল হককে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
মোজাম্মেল হক উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।গতকাল সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোজাম্মেল হককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক বারহাট্টায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান।
সূত্র: প্রথম আলো