মহাজাগতিক বিস্ময় বলা হয় উল্কাপাতকে। প্রতিবছর অক্টোবর মাসে পৃথিবী যখন বিখ্যাত হ্যালিস কমেট বা ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও অবশিষ্টাংশের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন চমৎকার উল্কাবৃষ্টি দেখা যায়। রাতের আকাশে উজ্জ্বল তারার খসে পড়ার এই দৃশ্য বিজ্ঞানপ্রেমী ও সাধারণ মানুষের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে। অক্টোবরের শেষ পাক্ষিকের অন্যতম প্রধান আকর্ষণ হলো ওরিওনিড উল্কাবৃষ্টি।
বাংলাদেশের আকাশ থেকেও আজ দেখা যাবে এই উল্কাপাত।আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর রাতের দিকে এই উল্কাবৃষ্টির চরম বা পিক সময়। হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পৃথিবীর পথচলার সময় এই আলোকোজ্জ্বল উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। ঘণ্টায় প্রায় ২০টি পর্যন্ত খসে পড়া তারা বা শুটিং স্টার রাতের আকাশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের এলাকা থেকে এই উল্কা ছড়িয়ে পড়ে বলে একে ওরিওনিড বলা হয়।
হ্যালির কমেট প্রতি ৭৬ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।
সূত্র: প্রথম আলো