মঙ্গলের বুকে নয়, এবার বিজ্ঞানীদের তীক্ষ্ণ নজর মঙ্গলের এবড়োখেবড়ো চাঁদ ফোবোসের দিকে! মহাকাশের অথৈ অন্ধকার পেরিয়ে জাপানের পাঠানো মহাকাশযান সেখানে কী এমন জৈব পদার্থের সন্ধান খুঁজছে, যা এক নিমিষে বদলে দিতে পারে সৌরজগতের ইতিহাস?মঙ্গল গ্রহ নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই। কখনো সেখানে মানুষের বসতি গড়ার স্বপ্ন, কখনো বরফের সন্ধান, আবার কখনো ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব খোঁজা।
সব মিলিয়ে মঙ্গল যেন আমাদের কল্পনার এক বিশাল ক্যানভাস। কিন্তু মঙ্গলের নিজের যে দুটো ছোট্ট চাঁদ রয়েছে, তাদের খবর আমরা কজন রাখি? এই দুটো চাঁদের নাম হলো ফোবোস এবং ডিমোস। আর এই ফোবোসের বুক থেকে পাথর কুড়িয়ে পৃথিবীতে আনার জন্যই সম্প্রতি এক রোমাঞ্চকর অভিযান শুরু করেছে জাপান।জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্স এই মিশনে সাহায্য নিয়েছে নাসা, ফরাসি মহাকাশ সংস্থা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির।
তাদের অত্যাধুনিক মিশনের নাম মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন বা সংক্ষেপে এমএমএক্স।
সূত্র: প্রথম আলো