তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম
ওয়ানডে র্যাঙ্কিংয়ে আগে থেকেই ১ নম্বরে ছিলেন। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পর শীর্ষ স্থানটা আরও মজবুত হয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খানের। এই পারফরম্যান্সের পর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে রশিদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৪২। আগের সপ্তাহে যা ছিল ৭১৪।শীর্ষে থাকা রশিদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আবরার আহমেদের ব্যবধান এখন ৮০ পয়েন্টের।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এমন ছন্দে থাকা রশিদের বিপক্ষেই আজ বাঁচা–মরার ম্যাচে খেলবে বাংলাদেশ। টি–টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও আছেন এই রশিদ খান।সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামও। ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন শরীফুল, ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে তাসকিন।
দুজনেরই এটি সেরা অবস্থান।সাকিব–তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলেআফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল পরশু জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।