পুজার সাজে সাদা-লালের আবেদন চিরকালীন। সেই চেনা রঙের মেলবন্ধনেই এবার নজর কাড়লেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।কখনো ধুনুচি হাতে উৎসবের ছন্দে, কখনো দেবীর সামনে ভক্তিভরে। দুই রূপেই তাঁর সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানা। শাড়ি, সোনার গয়না, লাল টিপ আর সিঁথির সিঁদুরে সাবেকি সাজকে আপন করে নিয়েছেন অভিনেত্রী।ধুনুচি হাতে লালপেড়ে সাদার মায়াসাদা জমিনে চওড়া লাল পাড়ের শাড়ি। ঘেরওয়ালা পোশাকের ভাঁজে ভাঁজে ধরা পড়েছে নাচের ছন্দ।
ধুনুচি হাতে ঘুরে দাঁড়ানোর মুহূর্তে সাদা কাপড়ের ঘের ছড়িয়ে পড়েছে চারপাশে। লাল আর সাদার এই চেনা যুগলবন্দিতে নুসরাতের সাজে এসেছে উৎসবের উচ্ছ্বাস।টকটকে লাল ব্লাউজে রয়েছে গলা ও হাতার কাছে সাদা সুতোর সূক্ষ্ম নকশা। শাড়ির সঙ্গে রঙের মিল যেমন বজায় রেখেছে, তেমনি সাজেও যোগ করেছে বাড়তি সৌন্দর্য। আঁচলের চওড়া লাল পাড়ের প্রান্তে ঝুলন্ত গোলাকার নকশা লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা।
সোনার গয়নায় সাবেকি আভানুসরাতের এই সাজের অন্যতম আকর্ষণ গয়না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।