পুলিশের তিন সদস্য পেটানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসলাম হোসেন
জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে পুলিশের তিন সদস্যকে মারধর করে জখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার এ ঘটনাটি গতকাল মঙ্গলবার মামলা হওয়ার পর জানাজানি হয়।গ্রেপ্তার আসলাম হোসেন (২৮) কালাই উপজেলার থুপসাড়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থুপসাড়া গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।থানা সূত্রে জানা গেছে, আসলাম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আরও একটি মামলা করেছেন কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব।
মামলায় পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।আহসান হাবিব বলেন, ‘আমার মনে হয়েছে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।’মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার কয়েকজন পুলিশ সদস্য দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।