advertisement
advertisement

সেই বাড়িতে তিন ঘণ্টার অভিযানে উদ্ধার এক বোতল মদ, একটি খালি ও দুটি আংশিক খালি বোতল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
সেই বাড়িতে তিন ঘণ্টার অভিযানে উদ্ধার এক বোতল মদ, একটি খালি ও দুটি আংশিক খালি বোতল

advertisement

গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে অভিযান, ৮৫ জনকে গ্রেপ্তার এবং বড় ধরনের মাদকবিরোধী অভিযান বলে প্রচার। গতকাল মঙ্গলবার এই অভিযানের খবরে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে প্রায় তিন ঘণ্টার অভিযানে উদ্ধারের তালিকা নিয়ে পুলিশ কর্মকর্তারাই বিস্ময় প্রকাশ করেছেন।গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল ভাটারার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়।

ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে ২৬ জন নারী। এই খবর প্রকাশ হওয়ার পর ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন জহির।

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করায় কার্যত তিনি ওএসডি অবস্থায় আছেন।অভিযান শেষে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা বলেছিলেন, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর