ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান
তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে জেতার পর যে জমিতে কথিত অবৈধ দখলদারির অভিযোগে উচ্ছেদের নোটিশ পেয়েছিলেন, সেই জমিই এবার উপহার হিসেবে পেতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। গুজরাটের বাদোদরায় তাঁর পরিবারের বাড়ির পাশের প্রায় ২০ কোটি রুপি মূল্যের পৌরসভার জমিটি তাঁকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার।
এর অর্ধেক জমি বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব রয়েছে, বাকি অর্ধেক পাওয়া যাবে বাজারমূল্যের চেয়ে ৪৫ শতাংশ কম দামে।একসময় নোটিশ এসেছিল যে জমির জন্য, সেটি ইউসুফ পাচ্ছেন এমন সময়ে, যার কিছুদিন আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জমির মালিকানা এখনই চূড়ান্তভাবে ইউসুফের হাতে যাচ্ছে না।
গুজরাট সরকারের অনুমোদনের ভিত্তিতে ভদোদরা পৌর করপোরেশনের (ভিএমসি) স্থায়ী কমিটিতে বরাদ্দের প্রস্তাব তোলার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।যে জমির জন্য এক যুগের লড়াইইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাদোদরার তান্দালজা এলাকায় ইউসুফের পরিবারের বাড়ির পাশেই ৯৭৮ বর্গমিটারের জমিটির অবস্থান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।