গুলি
মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
আর সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় হত্যার শিকার হন এক গৃহবধূ।পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ থাকতে পারে।খুলনা নগরে ভোরে যুবককে গুলি করে হত্যারাতে গৃহবধূ খুনরাত পৌনে আটটার দিকে জিন্নাহপাড়া এলাকার বউবাজারের সাত নম্বর গলির মাথায় গুলি করে হত্যা করা হয় খুশি (২৫) নামের এক গৃহবধূকে।
তিনি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন খুশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।