আঁকা: এআই/বন্ধুসভা
হুট করে ফেসবুক স্ক্রল করতে করতে নতুন বন্ধু খোঁজার দিবসের আবহাওয়া দেখে মনে পড়ল, আরে আমাদের তো পরম আশ্রয়স্থল ‘বন্ধুসভা’ রয়েছে! ‘অংসংসারী’ বন্ধুদের মহা মিলনমেলায় নতুন বন্ধুরা গিয়ে যেসব কাণ্ডকারখানা ঘটায়, তা দেখলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বও এক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াবে।মনে পড়ে বন্ধুসভার প্রথম দিনটির কথা।
খুব আগ্রহের স্বরে, ক্যাবলা ক্যাবলা মুখে গিয়ে অনিক ভাইকে বললাম, ‘ভাইয়া, আমার বন্ধু কীভাবে হবে?’র্যাব উপাধিত অনিক ভাই গম্ভীর হয়ে বললেন, ‘বন্ধু বানাতে চাও! তাহলে আগে আমাদের সঙ্গে তিনটা প্রোগ্রাম করো, দুটো মিটিংয়ে উপস্থিত থাকো, একটা রিপোর্ট লেখো।
তারপর দেখবে, বন্ধুত্ব এমনিতেই হয়ে গেছে!’আচ্ছা মিশন তো আমার শুরু।প্রথমে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ‘আপনার শখ কী?’তিনি বললেন, ‘স্বেচ্ছাসেবা।’‘অবসরে কী করেন?’‘স্বেচ্ছাসেবা।’‘প্রিয় খাবার?’‘প্রোগ্রামে যা দেয়।’আমি আর প্রশ্ন করলাম না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।