advertisement
advertisement

পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে মারধর, দুর্গাপূজায় আচার পালনে বাধ্য করার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে মারধর, দুর্গাপূজায় আচার পালনে বাধ্য করার অভিযোগ

প্রতীকী ছবি

advertisement

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের তিনটি পরিবারের সদস্যদের মারধর এবং জোর করে দুর্গাপূজার মণ্ডপে নিয়ে ধর্মীয় আচার পালনে বাধ্য করার অভিযোগ উঠেছে। একটি পরিবারের এক নারীকে প্রকাশ্যে শুদ্ধীকরণের নামে গোসল করানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।১৮ থেকে ২০ অক্টোবর চন্দ্রকোনা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ির কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে তাঁরা জানিয়েছেন, এখনো নতুন করে হামলার আশঙ্কায় রয়েছেন।ওই ঘটনায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন, নারীর শ্লীলতাহানি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেছে পুলিশ।ভুক্তভোগীদের একজন ৪০ বছর বয়সী নারী। তিনি মুঠোফোনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘১৮ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে আসে। তারা আমাকে ও আমার স্বামীকে টেনেহিঁচড়ে বাইরে বের করে মারধর করে। আমি মাটিতে পড়ে যাই।

তারা আমার কাপড় ছিঁড়ে ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর