advertisement
advertisement

নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলের পর নিকো পাজের উচ্ছ্বাস

advertisement

লেক কোমোর জল নীলাভ। ইউরোপের অন্যতম গভীর হ্রদ। কোমো এই হ্রদের কোলে বেড়ে ওঠা ঐতিহাসিক শহর, আর সেখানকারই ক্লাব ‘কোমা ১৯০৭’। হ্রদের নীলাভ জলের সঙ্গে মিলিয়ে তাদের জার্সির রংও নীল। শুধু তা–ই নয়, স্থানীয় বাসিন্দাদের মুখে ক্লাবটির অন্য এক নামেও ফুটেছে লেক কোমোর প্রতিচ্ছবি, ‘ই লারিয়ানি (লেক কোমোর বাসিন্দারা)’।রূপক অর্থে, কোমোর খেলোয়াড়েরা তাহলে সেই টলটলে জলরাশির বাসিন্দা। কিন্তু খেলোয়াড়দের থাকার জায়গা জল নয়, মাঠ।

কল্পনাশক্তি তাই আরেকটু বাড়ানো যাক। কোমোর ঘর জিউসেপ্পে সিনিগাগলিয়া স্টেডিয়ামকে সেই ‘হ্রদ’ ধরা হলে গতকাল রাতে সেই হ্রদের এক বাসিন্দাকে নিয়ে ফেসবুকে সিরি ‘আ’র পোস্ট, ‘আ স্টেটমেন্ট টু ইউরোপ।’বার্তাটা কী, সেটা বলা হয়নি, দরকারও নেই।

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪–১ গোলে হারানোর এ ম্যাচে ২২ বছর বয়সী কারও দুই গোলের সঙ্গে আরও এক গোল করানোই আসল বার্তা—ইউরোপ দেখো, নিকো পাজ কতটা উঠে এসেছেন!তাতে একটা মধুর সমস্যাও যোগ হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর