advertisement
advertisement

ঢাকা থেকে বাতিল-স্থাগিত ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ঢাকা থেকে বাতিল-স্থাগিত ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে দেশটিতে বাংলাদেশি যাত্রীদের যাওয়া বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সৌদিপ্রবাসী বাংলাদেশি কর্মীরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা

advertisement

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল বা স্থগিত হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন জায়গায় বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

পরে বিমানবন্দরগুলো সচল হওয়ার পরিস্থিতি বিবেচনায় এখনো সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে অনেক বিমান পরিবহন সংস্থা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর