advertisement
advertisement

১৪ বছরেই বুর্জ খলিফার ১৪১তম তলায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’ জয়নাম?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
১৪ বছরেই বুর্জ খলিফার ১৪১তম তলায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’ জয়নাম?

advertisement

দুবাইয়ের বুর্জ খলিফার ১৪১তম তলায় অফিস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিজস্ব উদ্যোগ নিয়ে আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত কিশোর জয়নাম জৈন।বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্যোগ নিয়ে আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত কিশোর জয়নাম জৈন। দুবাইয়ের বুর্জ খলিফার ১৪১তম তলায় তার উদ্যোগ মেঙ্গো ইঞ্জিনের অফিস।

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটের সমাপনী আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালক তাকে ‘নেক্সট ইলন মাস্ক’ বলে উল্লেখ করেন।ছয় বছর বয়সেই ব্যবসায়িক বৈঠকজয়নামের পরিবারের আদি নিবাস ভারতের পুনেতে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে দুবাইয়ে যায় সে। বাবার সঙ্গে ব্যবসায়িক পরিবেশে যাতায়াতের সুবাদে ছয় বছর বয়সেই প্রথম ব্যবসায়িক বৈঠকে অংশ নেয় জয়নাম।

সেখান থেকেই ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার।সাত বছর বয়সে ছোট বোনের সঙ্গে ইউটিউব চ্যানেল শুরু করে জয়নাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর