advertisement
advertisement

মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার

নিহত যুবদল নেতা শাকের হোসেন

advertisement

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত যুবদল নেতা শাকের হোসেন (৩৯) হত্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুম (৩১)। এর মধ্যে রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রনি শিকদারকে আটক করা হয়। এর আধা ঘণ্টা পর সদর উপজেলার বুজরুক শ্রীকৃতী এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয় শামীমা তাবাসসুম নামের এক নারীকে।

আজ বৃহস্পতিবার বিকেলে দুজনকে শাকের হোসেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আদালতে পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতার বিষয়ে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের ভূমিকা সম্পর্কে আরও তদন্ত প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর