advertisement
advertisement

অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা

advertisement

প্রথম দুই দিনে খেলা হয়েছিল ৪৩ ওভার। এমন টেস্টে ফল বের করতে হলে করতে হতো অবিশ্বাস্য কিছু। সেই কাজটাই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তাঁর দল এমন একটা সংগ্রহ পেয়ে গেছে যে অস্ট্রেলিয়া দুই ইনিংসে মিলিয়েও সেটি পার করতে পারেনি।গেবেখা টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ১০৬ রানে ৬ উইকেট হারানোর পর ইয়ানসেনের সঙ্গে ১৩২ ও সাইমন হার্মারের সঙ্গে ১৮৩ রানের জুটি গড়েন বাভুমা।অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়ারা ৯ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর ফলোঅন করতে হয় অস্ট্রেলিয়াকে।

আজ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে শেষদিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।জেতার জন্য দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট দরকার ছিল, আর ম্যাচ বাঁচাতে অস্ট্রেলিয়ার পুরো দিনটা কাটিয়ে দিতে হতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর