বিবাহ
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জানা যায়, তাঁরা প্রেমিক–প্রেমিকা, বিয়ের খরচ জোগাড় করতে এ কাণ্ড করেছেন। ওই যুগলের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর। সেদিন তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের মালকাজগিরির বনস্থলিপুরম থানা–পুলিশ ৬৫ বছর বয়সী এক মন্দিরকর্মীর প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনতাই হওয়ার অভিযোগ পায়।
ওই বৃদ্ধার অভিযোগ, দুই তরুণ–তরুণী তাঁকে সাহায্য করার কথা বলে পরে তাঁর মুখ চেপে ধরে জোর করে তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন।১৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটের দিকে ভেঙ্কটা রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী আন্দুগুলা রমুলাম্মা মন্দির পরিষ্কার করছিলেন।
অন্য কোনো ভক্ত না থাকায় অভিযুক্ত তরুণ–তরুণী তাঁকে তাঁদের শিকার বানান বলে অভিযোগ করা হয়।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং তিন দিন পর গতকাল বুধবার সকালে বনস্থলিপুরমের কমলা নগরের একটি গয়নার দোকানের কাছ থেকে ওই যুগলকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি ও ২৪ বছর বয়সী তেঙ্কা বারালক্ষ্মী।পুলিশ জানায়, চাকরির সন্ধানে প্রায় এক মাস আগে ওই তরুণ–তরুণী হায়দরাবাদে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।