রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার (গঙ্গারাম) এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবরোধকারীরা। আজ সকালে
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় শনিবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। সাজেকে সড়ক অবরোধে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানায় সংগঠনটি। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নিলয় চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই জেলায় এ অবরোধ চলবে।সংগঠনটির সভাপতি উষাতন চাকমা কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।স্থানীয় সূত্রে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদকে ইউপিডিএফ-সমর্থিত সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ইউপিডিএফের এক সদস্য দাবি করেছেন, সংগঠনটি তাঁদের সমর্থিত নয়।এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।