advertisement
advertisement

হুতিদের হামলার মুখে কি সৌদি ছাড়ছেন ধনীরা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া কেন বাড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
হুতিদের হামলার মুখে কি সৌদি ছাড়ছেন ধনীরা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া কেন বাড়ছে

লেবাননের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। ২৯ জুন ২০১৭

advertisement

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হামলার কারণে রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থাগুলোও হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে।এ পরিস্থিতিতে সৌদি আরব ছাড়তে আগ্রহী ধনী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ভাড়া নেওয়ার মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, এতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশের বেশি। পাশাপাশি যুদ্ধের ঝুঁকির জন্য বিমার (ওয়ার রিস্ক ইনস্যুরেন্স) খরচও অনেক বৃদ্ধি পেয়েছে।চলতি মাসের হামলার কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ পরিচালনা বন্ধ করে দিয়েছে।

এতে ভাড়া আরও বৃদ্ধি পেয়েছে।ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান লাক্স জেটসের আলেকজান্ডার গ্রাহাম জানান, গত সপ্তাহে রিয়াদের উত্তরে আল-কাসিম বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জেনেভাগামী একটি ফ্লাইটের ভাড়া ছিল ৯৪ হাজার ইউরো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর