ক্রিম রঙের অর্গাঞ্জার আনারকলিতে মিমের সাজে রয়েছে স্বপ্নিল আবেশ।
পুজোর সাজ মানেই শাড়ি নয়, পোশাকের সঙ্গে গয়না, ফুল আর মেকআপের মেলবন্ধনও। কখনো ক্রিম রঙের আনারকলিতে স্নিগ্ধতা, কখনো কাঞ্চিপুরমে সাবেকিয়ানা। আবার সুতির শাড়িতে স্নিগ্ধতা কিংবা লাল বান্ধনিতে জমকালো সাজ। বিদ্যা সিনহা মিম, দীঘি, জয়া আহসান ও মন্দিরা চক্রবর্তীর চারটি লুকে রয়েছে পুজোর ফ্যাশনের ভিন্ন স্বাদ।অর্গাঞ্জার আনারকলিতে বিদ্যা সিনহা মিমক্রিম রঙের অর্গাঞ্জার আনারকলিতে মিমের সাজে রয়েছে স্বপ্নিল আবেশ।
গলা ও বুকের অংশে সোনালি জরির কাজ, ঘেরের নিচে বড় ফুলের নকশা আর পুরো পোশাকে ছোট ছোট বুটি সাজটিকে দিয়েছে উৎসবের আভিজাত্য। একই রঙের স্বচ্ছ ওড়নার কিনারায় সূক্ষ্ম লেসের কাজ।বড় ঝুমকো, কানের সঙ্গে যুক্ত চেন এবং লাল ও সাদা-সোনালি চুড়ির সঙ্গে লাল নকশাদার নাগরা জুতা সাজে এনেছে রঙের বৈপরীত্য।
সোজা খোলা চুল, গোলাপি-লাল লিপস্টিক ও ছোট টিপে মিমের সাজে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়া।লাল বেনারসিতে মন্দিরা চক্রবর্তীর জমকালো সাজটকটকে লাল বেনারসি শাড়িতে মন্দিরা চক্রবর্তীর সাজে রয়েছে উৎসবের উজ্জ্বলতা।ফুলের মোটিফ, সোনালি জরি এবং আঁচল ও পাড়ের ময়ূরের নকশার এমব্রয়ডারি শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।