advertisement
advertisement

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

সেলেনা গোমেজ। ছবি: ইনস্টাগ্রাম

advertisement

ভেপিং ছেড়েছেন সেলেনা গোমেজ। তবে এই অভ্যাসে তাঁর কণ্ঠের যে ক্ষতি হয়েছে, তা আর কাটিয়ে উঠতে পারবেন না বলে মনে করছেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। প্রচুর নিকোটিন ভেপ করার কারণে কণ্ঠ বদলে গেছে জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন তিনি। এখন তাঁর লড়াই, কঠিন চেষ্টায় ছেড়ে দেওয়া অভ্যাসে আর ফিরে না যাওয়া।গত রোববার, ১৮ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও প্রকাশ করেন ৩৪ বছর বয়সী সেলেনা।

সেখানে কণ্ঠের পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি নিকোটিন ছাড়ার কঠিন অভিজ্ঞতাও জানান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মিনিটের ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’ আগের কণ্ঠ ফিরে পাবেন না বলেও মনে করেন তিনি।সেলেনা গোমেজ। রয়টার্স আরেক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, নিকোটিনের ওপর নির্ভরতা কাটানো কতটা কঠিন, তা বোঝাতে চেয়েছেন সেলেনা।

যাঁরা ইতিমধ্যে ভেপিং করছেন কিংবা শুরু করার কথা ভাবছেন, তাঁদের উদ্দেশে তাঁর বার্তা—এই অভ্যাসে জড়ানোর কোনো সার্থকতা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর