চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত দোকানি মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা এক সাবেক সেনাসদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করা হয়। পরে আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়ে তথ্য জানায় পুলিশ।স্থানীয় সূত্র জানায়, মো. এহসান প্রকাশ হাসান দক্ষিণ আফ্রিকাপ্রবাসী ছিলেন।
দীর্ঘ ১২ বছর পর সেখান থেকে ফিরে তিনি বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে একটি হার্ডওয়্যারের দোকান দেন। সেখান থেকে গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাঁকে তুলে নিয়ে যান চার ব্যক্তি। কালো পোশাক ও মুখে মাস্ক পরা ওই ব্যক্তিরা নিজেদের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বলে পরিচয় দেন।
এ সময় হাসানকে হাতকড়াও পরানো হয়।ঘটনার পর অপহরণকারী ব্যক্তিরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহসানের পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।