advertisement
advertisement

প্রতারণার মামলার তদন্তে নেমে ‘জিনের বাদশার’ সন্ধান পেল পিবিআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
প্রতারণার মামলার তদন্তে নেমে ‘জিনের বাদশার’ সন্ধান পেল পিবিআই

প্রতারণার মামলায় গ্রেপ্তার সুমন ও রাজীব। দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা পিবিআই কার্যালয়ের সামনে

advertisement

কখনো তান্ত্রিক-কবিরাজ, কখনো জিনের বাদশা; আবার কখনো মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা—এমন বহুমুখী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের আশপাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের সুমন হাওলাদার (২৬) ও একই উপজেলার মূলপাইততন গ্রামের মো. রাজিব মিয়া (২৮)।

আট মাসের চেষ্টায় তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বলে জানিয়েছে পিবিআই।এ বিষয়ে আজ বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজবাড়ী সদর থানায় দায়ের একটি মামলার সূত্র ধরে চক্রটিকে শনাক্ত করা হয়।

মামলাটি করেন রাজবাড়ী সদর থানার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম।পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ২০২৪ সালের ২৫ মার্চ চক্রটির ফাঁদে পড়েন ব্যবসায়ী রশিদুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর