advertisement
advertisement

এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

advertisement

দ্বিধা, অস্বস্তি আর প্রস্তুতির ঘাটতি—মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হারের ব্যাখ্যা দিতে গেলে ঘুরেফিরে আসবে এসবই। অসন্তোষগুলো অবশ্য ম্যাচ শুরুর আগেই ছিল। চার দিনের ক্রিকেটে সেই অসংগতি আরও স্পষ্ট হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির পরিকল্পনার গলদ।বছরখানেক ধরে টেস্টে উন্নতির একটা পথ খুঁজে পেয়েছিল বাংলাদেশ।

স্পোর্টিং উইকেটে খেলে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তোলা, এরপর বাকি কাজটা করে দেবেন পেসাররা—এটাই ছিল পরিকল্পনা। স্পিনাররা যে তাতে ভূমিকা রাখেননি, তা–ও নয়। তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শক্তির জায়গা হয়ে উঠেছিল পেস বোলিং।বল হাতে তো বটেই, ব্যাট হাতেও প্রতিপক্ষের পেসারদের বিপক্ষে তুলনামূলক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

মিরপুরে গত পাঁচ বছরে স্পিনারদের বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়েছেন ৮০ বার, পেসারদের বলে ৭৩ বার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর