advertisement
advertisement

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন

প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২৮ অক্টোবর ২০২৬

advertisement

ইসরায়েলে ২০১৫ সালের মার্চে ভোটের দিন ২৮ সেকেন্ডের একটি বিতর্কিত ভিডিও বার্তা দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেছিলেন, আরব নাগরিকেরা ‘দলে দলে’ ভোট দিতে যাচ্ছেন। ডানপন্থী ভোটারদের উদ্দেশে তিনি এ সতর্কবার্তা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর নেতানিয়াহু ক্ষমা চান, যদিও নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করে সেবার তিনি বিজয়ী হয়েছিলেন।

নেতানিয়াহু ক্ষমা চেয়ে বলেছিলেন, আরব জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে আঘাত করার কোনো ইচ্ছা তাঁর ছিল না। ১১ বছর ও ছয়টি নির্বাচনের পর আবারও একই কৌশল নিয়েছিলেন নেতানিয়াহু, এবার অনেক বড় পরিসরে। কিন্তু এবার তিনি আগেরবারের মতো সফল হতে পারেননি। গত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে নেতানিয়াহু ও তাঁর মিত্ররা ভোট নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর