আগামী বৃহস্পতিবার শুরু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে চলছে শমিত–ফাহামিদুলদের প্রস্তুতি
জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে ঢুকতেই কানে এল গানের সুর। খানিকটা থমকে যেতে হলো। মাঠের ভেতর আবার কিসের এত আয়োজন! একটু এগোতেই চোখে পড়ল উৎসবের প্রস্তুতি। মাঠের এক পাশে গানের তালে নাচছেন একদল শিল্পী, অন্য পাশে ব্যস্ত কর্মীরা বিজ্ঞাপনী বোর্ড লাগানোর কাজে। সবুজ গালিচাকেও ধুয়েমুছে প্রস্তুত করা হচ্ছে আগামী বৃহস্পতিবার শুরু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য।স্টেডিয়ামের বাইরে ফুটবল-উন্মাদনার খুব একটা ছাপ নেই।
২০১৮ সালে সর্বশেষ ঢাকায় সাফের সময় টুর্নামেন্ট শুরুর পাঁচ-ছয় দিন আগে থেকেই গমগম করত স্টেডিয়ামপাড়া। এবার যেন একটু নীরবতা। তবে আয়োজকদের প্রস্তুতিতে কমতি নেই। উদ্বোধনী মঞ্চ মাতাতে আসছেন ফিফা বিশ্বকাপের টরন্টো পর্ব মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। সঙ্গে থাকছে স্থানীয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।মাঠের বাইরের এই আয়োজন যতই বর্ণিল হোক, ফুটবলপ্রেমীদের চোখ আসলে মাঠের লড়াইয়েই।
২৩ বছরের অপেক্ষা ঘোচানোর হাতছানি বাংলাদেশের সামনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।