advertisement
advertisement

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত

‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ মেলায় কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

advertisement

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল।

বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর