advertisement
advertisement

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল

কেন্ডাল জেনার। রয়টার্স

advertisement

রিয়েলিটি শোর পরিচিত মুখ থেকে বিশ্বের অন্যতম সফল মডেল—কেন্ডাল জেনারের উত্থান যেন বিনোদনজগতের এক আলাদা গল্প। কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়। বিশ্বের নামী সব ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‍্যাম্পে হেঁটেছেন, হয়েছেন প্রসাধনী ও ফ্যাশন প্রতিষ্ঠানের মুখ। ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, বিজ্ঞাপন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই।

আজ ৩ নভেম্বর কেন্ডাল জেনারের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। ৩১ বছরে পা রাখা এই মডেলের জীবন ও সাফল্যের গল্প একদিকে যেমন পরিশ্রমের, অন্যদিকে তেমনি তারকাখ্যাতি, পারিবারিক পরিচিতি ও বিতর্কেরও।ক্যামেরার সামনে শৈশব, স্বপ্ন ছিল মডেল হওয়ার কেন্ডালের বাবা ক্যাটলিন জেনার (আগে পরিচিত ছিলেন ব্রুস জেনার নামে) অলিম্পিকের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট।

মা ক্রিস জেনার যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর