আলোচনা সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। ৩ নভেম্বর
সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা এ কথা বলেন।সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়া না করে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতি রক্ষা এবং গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা।
তাঁরা বলেছেন, রাজনৈতিক বিভাজন দূর করে সব মতের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা এ কথা বলেন।
‘মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং ৭২-এর সংবিধানের চার মূলনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও অন্যতম সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।