বহিষ্কৃত মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ ও পৌর শাখার আহ্বায়ক মো. মারুফ হোসেন (ডানে)
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ এবং পৌর শাখার আহ্বায়ক মো. মারুফ হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। আজ মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের দুজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক এই দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানান ওই নেতা।এর আগে মঙ্গলবার সকালে ঢাকার একটি এলাকা থেকে গোলাম জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।