আদালত
ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা তরুণীকে (২০) কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।রায় ঘোষণার সময় আট আসামি আদালতে হাজির ছিলেন।
পরে তাঁদের পুলিশি প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তাঁদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ–জাতীয় ঘটনা মেনে নেওয়া যায় না।
আমরা এ রায়ে সন্তুষ্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।