advertisement
advertisement

বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে

এরিক মাঁরে

advertisement

ক্যানসারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। অসুস্থতার কারণে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই কোচের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে। তাঁকে এক মাসের জন্য বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে দলের দায়িত্ব পালন করবেন মাঁরে। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাটলার। এরপর জানা যায়, ক্যানসারে আক্রান্ত তিনি।বাটলারের শারীরিক পরিস্থিতিতে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্বে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও বাফুফে তাঁর ফেরার ব্যাপারে এখনো আশাবাদী।বাটলারের অনুপস্থিতিতে এত দিন দলের অনুশীলন পরিচালনা করছিলেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর